জমিতে ধান রোপণের মাঝেই হঠাৎ বিকট শব্দ, নিমেষে প্রাণ গেল মহিলার! আহত আরও ৩
News18 বাংলা | ১২ আগস্ট ২০২৬
মাঠে কাজ করার সময় মহিলার ওপর পড়ল বাজ। গোবর্ধনপুরে ভয়াবহ ঘটনায় ওই মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৩ শ্রমিক আহত হয়েছেন। বীজতলা রোপণের সময় এই ভয়াবহ ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরও দুই মহিলা ও এক যুবক। মৃতার নাম পূর্ণিমা জানা(৫০)। আহতরা হলেন শেফালী দাস, সুপ্রিয়া জানা ও শম্ভু জানা।