• Breaking News Live: প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
    এই সময় | ১২ আগস্ট ২০২৬
  • বিজ্ঞান ভবনে বুধবার প্রকাশিত হলো প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী। সেই বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাও।

    রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে এ বার ২০১৯ সালে পাথরপ্রতিমার সিপিএম নেতা অজয় মণ্ডলের মৃত্যুর ঘটনার পুনর্তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সরব হলেন তাঁর পরিবার ও গ্রামবাসীরা। মঙ্গলবার দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুরে গ্রামের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

    পানমশলার প্যাকেটে এ বার থেকে থাকবে না প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ফয়েল এবং মেটালিক কোনও স্তর বা লেয়ার। Food Safety and Standards Authority of India (FSSAI) তার ২০১৮ সালের প্যাকেজিং বিধিতে নতুন সংশোধনী এনেছে। তাতেই এই কথা বলা হয়েছে। নতুন নিয়মে পান মশলা প্যাকেট হবে কাগজ, পেপারবোর্ড, সেলুলোজ বা প্রাকৃতিক কোনও উপাদানের। Food Safety and Standards Authority of India তার নয়া নির্দেশিকায় বলেছে, যে সব সংস্থা পানমশলা তৈরি করবে তারা পলিথিলিন, পলিপ্রপেলিন, পলিয়েস্টার, পলিভিনাইল ক্লোরাইড অথবা অন্য কোনও সিন্থেটিক পলিমার, কোপোলাইমার অথবা ল্য়ামিনেট ব্যবহার করতে পারবে না।

    বুধবার ভোরে মুম্বইয়ের ঘাটকোপারে পাহাড়ের একটি বড় অংশ কয়েকটি বাড়ির উপরে ধসে পড়ে। তাতে চাপা পড়ে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে অন্তত এবং আরও ৬ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধার কাজ।

    বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ। বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

    মুম্বইয়ে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। মৃতদের মধ্যে এক জন মাত্র ২ বছরের শিশু। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। মঙ্গলবার রাতে, মুম্বইয়ের পশ্চিম ভিলে পার্ল এলাকায় একটি বহুতলে ওই আগুন লাগে।

  • Link to this news (এই সময়)