ফের অশান্ত মণিপুর। মঙ্গলবার রাত দশটা নাগাদ মণিপুরের কাংপোকপি জেলায় হামলা চালায় অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। চলে গোলাগুলিও। ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০টা নাগাদ নাগা অধ্যুষিত কাংপকপিয়া জেলার টোকপা লিয়াংমাই গ্রামে একদল দুষ্কৃতী হামলা করে। গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অনেকেই গুলি চালানোর শব্দ পেয়েছেন বলেও জানা গিয়েছে। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে।
সরকারি সূত্র মারফৎ জানা গিয়েছে, যে বাড়িগুলিতে আগুন লাগানো হয়েছে, তার অধিকাংশই কাঁচা বাড়ি। তবে, কতগুলি বাড়িতে আগুন লাগানো হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত কোনও দুষ্কৃতী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
প্রসঙ্গত, মাস দুয়েক আগেই মণিপুরের এই কাংপোকপি জেলাতেই চাঞ্চল্য ছড়িয়েছিল। নিউ কেইথেলমানবি এলাকার লইবোল গ্রামে সশস্ত্র হামলা হয়। সেই হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছিল। পুড়িয়ে দেওয়া হয়েছিল একাধিক বাড়িঘরও।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে মণিপুরে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাতের জেরে বারবার হিংসার ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ বাড়িছাড়া হয়েছেন এবং শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক এই হামলা আবারও প্রমাণ করল যে রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় এখনও প্রবল উত্তেজনা রয়েছে।
এক নজরে
FAQ
মণিপুরে নতুন করে কোথায় হামলা হয়েছে?
মঙ্গলবার রাত ১০টা নাগাদ মণিপুরের কাংপোকপি জেলার টোকপা লিয়াংমাই গ্রামে এই সশস্ত্র হামলা হয়েছে।
হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে?
দুষ্কৃতীরা গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং গোলাগুলি চালায়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর নেই।
কারা এই হামলা চালিয়েছে?
অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃতী এই হামলা চালিয়েছে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
কাংপোকপি জেলায় কি এর আগেও এমন ঘটনা ঘটেছে?
হ্যাঁ, মাস দুয়েক আগেই এই জেলার লইবোল গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছিল এবং একাধিক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল।
মণিপুরে এই অশান্তির মূল কারণ কী?
২০২৩ সাল থেকে মূলত মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাতের জেরেই মণিপুরে বার বার এই ধরনের হিংসা ও অশান্তির ঘটনা ঘটছে।