• বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা, আজ কলকাতা সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা
    আজ তক | ১১ আগস্ট ২০২৬
  • বঙ্গোপসাগরে এখনও রয়েছে ঘূর্ণাবর্তের কালো ছায়া। সোমবার রাতের IMD রিপোর্ট বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি এখনও সক্রিয় রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্তটি আপাতত ক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এর প্রভাবে আগামী ১২ অগস্ট নাগাদ এই এলাকায় তৈরি হতে পারে নিম্নচাপ। তবে তার আগে মঙ্গলবার কলকাতা-সহ অন্য জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে জেনে নেওয়া যাক।

    আজ কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

    আবহাওয়া দফতরের তথ্য বলছে, কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    মঙ্গলবার ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৯ ডিগ্রি বেশি।

    আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

    দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, বাঁকুড়া এবং হাওড়ার এক বা দুই জায়গায় বজ্রপাতের সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।

    আজ উত্তরবঙ্গের আবহাওয়ার সতর্কতা

    মঙ্গলবার উত্তরবঙ্গের সমস্ত জেলারই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুই জায়গায় বজ্রপাত-সহ প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। 

     
  • Link to this news (আজ তক)