'একটা মুখ্যমন্ত্রী শুধু দলের নয়, রাজ্যের', প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রাজধর্মের পাঠ পড়ালেন শুভেন্দু
News18 বাংলা | ১০ আগস্ট ২০২৬
“একটা মুখ্যমন্ত্রী শুধু দলের নয়, রাজ্যের। এটা আপনাকে বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করল।” হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরোক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত শেখালেন রাজধর্মের পাঠ।