: একদিনের টানা বৃষ্টিতেই জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাটোয়া ১ নম্বর ব্লকের সরগ্রাম অঞ্চলের কামালগ্রামে। গ্রামের বিস্তীর্ণ কৃষিজমি এখন জলের তলায়। প্রায় কয়েকশো বিঘা জমিতে জল জমে যাওয়ায় মাথায় হাত চাষিদের। সদ্য ধানের বীজ রোপণ করেছিলেন তাঁরা। আচমকা বৃষ্টিতে জমিতে জল জমে যাওয়ায় সেই ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বেশ কিছু জমিতে পাট চাষও করেছিলেন চাষিরা। জমিতে দীর্ঘক্ষণ জল জমে থাকলে পাট পচে যাওয়ার আশঙ্কাতেও দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।