ফরাক্কায় এবার জমজমাট গণেশ পুজো! কী থাকছে নয়া চমক, অপেক্ষায় দর্শকরা
News18 বাংলা | ১০ আগস্ট ২০২৬
: সামনেই আসছে গণেশ পুজো। দুর্গাপুজোর আগেই গণেশ পুজো মেতে ওঠে ফরাক্কার বাসিন্দারা। মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসি মোড় এলাকায় ঐতিহ্যবাহী গণেশ পুজো উপলক্ষে সানন্দে অনুষ্ঠিত হল খুঁটি পুজো। ফরাক্কার গত বিধানসভার বিজেপি প্রার্থী তথা সমাজসেবী সুনীল চৌধুরীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে এই খুঁটি পুজোর উদ্বোধন করা হয়। এনটিপিসি মোড় ইয়ং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই পুজো ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
Link to this news (News18 বাংলা)