ফ্রিজ-বাইক দিয়েও মেলেনি নিস্তার,বসিরহাটে যৌতুকের বলি গৃহবধূ!৩ বছরের শিশুকে ছেড়ে মর্মান্তিক ঘটনা
News18 বাংলা | ১০ আগস্ট ২০২৬
: যৌতুকের দাবিতে চাপ! গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার স্বামী ও শাশুড়ি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিহারী খাঁপাড়া এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার, স্থানীয় এক জনপ্রতিনিধির ফোন মারফত মেয়ের আত্মহত্যার খবর জানতে পারেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন মৃতার বাবা-সহ পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় স্বরূপনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।