• Breaking News Live: সোমে হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
    এই সময় | ১০ আগস্ট ২০২৬
  • আজ অর্থাৎ সোমবার হালিশহরে মৃত তৃণমূলকর্মী বীরজু কেওটের বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হালিশহর থানাতেও যেতে পারেন তিনি। রবিবার মৃত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

    টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলির ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের কেওটা নেতাজি পার্ক এলাকা। রাস্তা থেকে বাড়ির ভিতর সর্বত্র থৈ থৈ জল। যাতায়াতের একমাত্র সম্বল বাঁশের ভেলা।

    রবিবার হেমন্ত সোরেন সরকারের সঙ্গে আলোচনা কোনও ফলপ্রসূ সমাধান ছাড়াই শেষ হওয়ায় আরও চড়তে চলেছে আন্দোলনের পারদ। ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্রছাত্রীরা সোমবার রাজ্য বিধানসভার উদ্দেশে মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। এ দিন ঝাড়খণ্ডে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে আন্দোলনকারী পড়ুয়ারা।

    সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে কার্যত বৃষ্টি বিরতির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টির কোনও পূর্বাভাস বা সতর্কতা নেই। তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে কোনও কোনও এলাকায় অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে।

    পাত্রসায়েরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রা। পাত্রসায়ের ব্লকের হলুদ বনির মোড় থেকে পাত্রসায়ের ব্লক অফিস পর্যন্ত এই পদযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে সামিল হন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া, সমাজসেবী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ, রাজ্য সরকারের বন, পরিবেশ ও সমবায় দপ্তরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামী, ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী তাপস বোস-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

  • Link to this news (এই সময়)