• RG Kar কাণ্ডে নতুন করে তদন্ত , নির্যাতিতার দাহকার্যে অনিয়মেও ব্যবস্থার নির্দেশ CM শুভেন্দুর
    আজ তক | ১০ আগস্ট ২০২৬
  • ঠিক ২ বছর আগে। ২০২৪ সালের ৯ অগাস্ট। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন। রবিবার ওই চিকিৎসক-ছাত্রীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। সেই অনুষ্ঠানে ছিল নির্যাতিতার পরিবার। নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বলেন,'নির্যাতিতার মা নয়, আমি ডাক্তারের মা'। ওই সভাতেই গোটা ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, নিহত চিকিৎসকের মায়ের আবেদনের প্রেক্ষিতেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত।

    এ দিন মুখ্যমন্ত্রী বলেন,'রত্না দেবনাথ আমাকে চিঠি লিখে নতুন করে তদন্তের আর্জি জানিয়েছিলেন। মুখ্যসচিব এবং বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনার পর স্পেশাল কমিশন অ্যাক্ট ১৯৫২-এর অধীনে আমি নতুন করে এই তদন্তের নির্দেশ দিচ্ছি।' এই মামলার ক্ষেত্রে পুলিশ নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন শুভেন্দু। তাঁর কথায়,'সরকার বদলের পর তদন্তের অগ্রগতি হয়েছে। কিন্তু ফল মেলেনি। তদন্তে পুলিশ দায়িত্ব পালন করেনি। তাই তৎকালীন নগরপাল বিনীতকুমার গোয়েলকে সাসপেন্ড করা হয়েছে। রত্নাদেবীর নাম করে মিথ্যা সাংবাদিক বৈঠক করার অভিযোগে আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়ও সাসপেন্ড। পরিবার বলেছে, আইপিএস অভিষেক গুপ্তা সরকারের হয়ে অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তাঁকেও সাসপেন্ড করছি। বিভাগীয় তদন্তও হচ্ছে'।   

    এর পাশাপাশি, নির্যাতিতার শেষকৃত্যে অনিয়মের যে অভিযোগ উঠেছিল, সে বিষয়েও পৃথক তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর আশ্বাস, দ্রুত দোষীদের কড়া পদক্ষেপ করা হবে। তিনি বলেন, আরজি করে পরিকল্পিত ভাঙচুর, আর্থিক দুর্নীতির বিষয়টি তদন্ত করছে সিবিআই। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই। শ্মশানঘাটে সিরিয়াল থ্রিতে ছিল, এক করেছে। দাহকার্যে খরচ করতে হয়, সেটা বাড়ির লোক দেননি। সই করতেও দেওয়া হয়নি। এই কাণ্ড করেছেন নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়। বারাকপুরে পুলিশ সুপারকে শুভেন্দুর নির্দেশ, নতুন করে তদন্ত করুন। যথাবিহিত ব্যবস্থা নিন।

    তিনি আশ্বাস দেন, 'আমার যা আছে, করব। অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছেন। আমার সীমাবদ্ধতার মধ্যেই আমি দায়বদ্ধ'।
  • Link to this news (আজ তক)