প্রশাসনিক বৈঠকে জাতীয় মহিলা কমিশনের অধ্যক্ষা, আইনি সমস্যা মেটাতে বড় পরিকল্পনা! কী হল?
News18 বাংলা | ০৮ আগস্ট ২০২৬
হাওড়া জেলায় আয়োজিত এক বিশেষ জনসংযোগ ও প্রশাসনিক পর্যালোচনা অনুষ্ঠানে উপস্থিত হলেন জাতীয় মহিলা কমিশনের অধ্যক্ষা শ্রীমতী বিজয়া রাহাটকর। শুক্রবার হাওড়ার নিউ কালেক্টরেট বিল্ডিংয়ে আয়োজিত এই ‘মহিলা জনশুনানি’ অনুষ্ঠানে অধ্যক্ষার পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়ার জেলা শাসক, পুলিশ কমিশনার , হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।