• রাজ্যের আশ্বাস, বন্ধ হচ্ছে না নেহরু চিলড্রেন্স মিউজিয়াম
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্ধ হচ্ছে না নেহরু চিলড্রেন্স মিউজিয়াম। সম্প্রতি মিউজিয়াম কর্তৃপক্ষ সরকারের কাছে চিঠি দিয়ে সাহায্যের আবেদন জানিয়েছিল। তারপরে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কর্তৃপক্ষর সঙ্গে বৈঠকে বসা হয়। সেখান থেকে বেরিয়ে এসেছে সমাধান সূত্র।

    নেহরু চিলড্রেন্স মিউজিয়ামের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু সেই খরচ বহন করা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেই মর্মেই চিঠি পাঠানো হয়েছিল। 

    মিউজিয়ামের কর্ণধার সুদীপ শ্রীমল বলেন, ‘রাজ্য সরকারের আধিকারিকরা আমার সঙ্গে কথা বলেছেন। বৈঠকের মাধ্যমে সমাধান সূত্র বেরিয়ে এসেছে। মিউজিয়ামের অগ্নিনির্বাপণ ব্যবস্থার দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছে। আমি বলেছিলাম, চাইলে নাম পরিবর্তনের কথা ভাবা যেতে পারে। কিন্তু ওঁরা বলেছেন, যা নাম আছে সেটাই থাকুক। বরং ওঁরা আমাদের পরামর্শ দিয়েছেন টিকিটের দাম, প্রশিক্ষণের ফি বাড়ানোর জন্য।’ 

    আশঙ্কার কথা বিচার করে আগেই মিউজিয়ামে পড়ুয়াদের জন্য ছবি আঁকা, আবৃত্তির প্রশিক্ষণ হচ্ছিল তা স্থগিত রাখা হয়েছিল। পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলে, সেই সব প্রশিক্ষণ দ্রুত চালু হবে জানিয়েছেন সুদীপবাবু।  
  • Link to this news (বর্তমান)