• বৈঠক চান হেমন্ত
    বর্তমান | ০৭ আগস্ট ২০২৬
  • রাঁচি: নিয়োগ প্রক্রিয়া অনিয়ম! এই অভিযোগে আন্দোলন চলছে ঝাড়খণ্ডে। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে গত ১২ দিন ধরে চলছে ধরনা-অনশন। যতদিন যাচ্ছে, আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ছে। চাপ বাড়ছে ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারের উপর। তাই এবার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে তৎপর রাজ্য প্রশাসন। বুধবারই ধরনাস্থলে গিয়েছিলেন রাঁচির এসডিও কুমার রজত। তিনি জানিয়েছেন, পড়ুয়াদের সঙ্গে সরকার কথা বলতে আগ্রহী। আপনারা ৫-৭ জনের একটি প্রতিনিধি দল তৈরি করুন। আলাপ-আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চাইছে প্রশাসন। বৈঠকের জন্য হেমন্ত সোরেন সরকারের তরফেও মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি কমিটি তৈরি হয়েছে। নিজেদের মধ্যে কথা বলে পড়ুয়ারাও ১১ জনের একটি প্রতিনিধি দল তৈরি করেছে। তবে, সরকারের তরফে রুদ্ধদ্ধার বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, পড়ুয়াদের দাবি, স্বচ্ছ্বতার স্বার্থে সকলের সামনেই কথা হোক।
  • Link to this news (বর্তমান)