রাজ্যের কৃষকদের জন্য একাধিক উদ্যোগ রাজ্য সরকারের: দুধকুমার মণ্ডল
দৈনিক স্টেটসম্যান | ০৭ আগস্ট ২০২৬
রাজ্যের কৃষকদের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে নতুন রাজ্য সরকার। দৈনিক স্টেটসম্যানের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকারে এমনটাই জানালেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল (Dudhkumar Mondal) । কৃষকদের বাড়তি আয় থেকে দালালরাজ বন্ধ করতে কী কী পরিকল্পনা করা হয়েছে তা জানালেন তিনি।
উত্তর: সরকার নতুন এসেছে। তাই একটু সময় লাগছে। আমাদের সরকারের বয়স মাত্র আড়াই মাস। কৃষকদের আয় বাড়াতে আমরা বিভিন্ন পরিকল্পনা করেছি। ধান-আলুর পাশাপাশি বাদাম, ভুট্টা, ডাল ও সুগন্ধি চালের মতো লাভজনক বিকল্প চাষে উৎসাহ দেওয়া হচ্ছে। বাজারদর যাতে সরকারি সহায়ক মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে সেই চেষ্টা চলছে।কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য তারা পাবেন। এতদিন তারা বঞ্চিত ছিলেন এবং মাঝখান থেকে দালালদের দৌরাত্ম্য সহ্য করতে হয়েছে। দালালরাজ সম্পূর্ণ শেষ করব আমরা।
উত্তর: বিগত সরকারের আমলে বিমা সংক্রান্ত দুর্নীতি ও ভুয়ো নাম বাদ দিয়ে স্বচ্ছতা আনা হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে বিমা ও ক্ষতিপূরণের টাকা পান, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
উত্তর: কালোবাজারি ও বীজ বদল রুখতে নজরদারি চলছে। এমআরপির চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ পেলেই সেই বিক্রেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কৃষি বিজ্ঞানীরা এমন উন্নত বীজ এনেছেন, যা কম সার ও জলেও ভাল ফলন দেবে। কৃষকদের দ্রুত যান্ত্রিক পদ্ধতিতে অভ্যস্ত করা হচ্ছে। শুধু তাই নয় আপনারা জেনে রাখুন সারের কালোবাজারি রুখতে নজরদারি চালানো হচ্ছে। ব্যাঙ্কের সঙ্গে কথা হয়েছে। এখন চাষিরা সরাসরি জমির কাগজ দিয়ে কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ৪শতাংশ সুদে ঋণ পাবেন। কৃষি যন্ত্রপাতির জন্যও লোন মিলবে।
উত্তর: মজে যাওয়া ক্যানেলগুলি সংস্কার করা হবে। ময়ূরেশ্বর এলাকায় আগামী আগস্ট মাস থেকে প্রচুর সৌরচালিত পাম্পসেট বসানো শুরু হবে। চাষিরা আবেদন করলে এই সুবিধা পাবেন। সেচের উন্নতির জন্য সৌরশক্তি চালিত সাবমার্সিবল পাম্প বসানো হচ্ছে। পাশাপাশি জল সংরক্ষণের উদ্দেশ্যে ভিবি জি-রামজি প্রকল্পে পুকুর খনন, জলাশয় সংস্কার করে গভীরতা বাড়ানো হচ্ছে।
উত্তর: টালিগঞ্জের মতো আধুনিক মাটি ও সার পরীক্ষাকেন্দ্র প্রতিটি এলাকার কাছাকাছি তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কীটনাশক স্প্রে করার ক্ষেত্রে ড্রোনের ব্যবহার ও যন্ত্রের সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের জন্য কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।