খাঁটি সর্ষের তেল বিক্রি করে আদিবাসী শিশুদের জন্য যা করছেন কাশীনাথ বাবু, জানলে গর্ব হবে আপনার
News18 বাংলা | ০৭ আগস্ট ২০২৬
ভেজালের বাজারে এখনও সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে খাঁটি ঘানি ভাঙা সর্ষের তেল বিক্রি করেন কাশীনাথ বিশ্বাস, যিনি এলাকায় ‘কাশী বাবু’ নামেই পরিচিত। বয়স প্রায় ৬০। পেশায় একজন ভ্রাম্যমাণ বিক্রেতা। প্রতিদিন সাইকেলে করে সর্ষের তেলের ড্রাম, সঙ্গে হলুদ ও জিরের গুঁড়ো নিয়ে বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান। এই সামান্য উপার্জনই তার একমাত্র ভরসা। অথচ সেই আয়ের একটি বড় অংশ তিনি ব্যয় করেন আদিবাসী শিশুদের শিক্ষার জন্য।