• ফোনে মশগুল ছিলেন চালক? 'কেয়ারলেস' মনোভাবে নয়ানজুলিতে উল্টে গেল বাস, আহত অনেকে
    News18 বাংলা | ০৭ আগস্ট ২০২৬
  • পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার নন্দনপুর এলাকায় বর্ধমান–আরামবাগ রোডে পথ দুর্ঘটনায় আহত হলেন অন্তত ৬ থেকে ৭ জন যাত্রী। বৃহস্পতিবার নন্দনপুরের বঙ্গভূমি রাইস মিলের সামনে আরামবাগমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে পড়ে। শেখ নজরুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “ওভারটেক করতে গিয়ে হয়েছে বিষয়টা। ডানদিকে কেটে গিয়েছে বাস। একটা ইলেকট্রিক পোল ছিল, পোলটাতে মেরে একেবারে গর্তে নেমে গিয়েছে।”
  • Link to this news (News18 বাংলা)