• হাতে বালতি নিয়ে বাড়ি বাড়ি কাটোয়ার বিধায়ক! ব্যাপার কী জানতেই চমকে গেলেন বাসিন্দারা
    News18 বাংলা | ০৬ আগস্ট ২০২৬
  • : বাড়ির দরজায় হঠাৎ হাজির কাটোয়ার বিধায়ক! হাতে দু’টি রঙিন বালতি। প্রথমে অনেকেই ভেবেছিলেন কোনও বিশেষ সরকারি প্রকল্পের সুবিধা হয়ত দেওয়া হচ্ছে। কিন্তু আসল কারণ সামনে আসতেই চমকে গেলেন বাসিন্দারা। শুধু বালতি বিলি নয়, এবার শহরে আবর্জনা ফেলার অভ্যাস বদলাতেই বড় পদক্ষেপ নিল কাটোয়া পৌরসভা। ১৬ নম্বর ওয়ার্ডের কাশীরাম দাস পল্লী থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বাড়ি বাড়ি বিনামূল্যে পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণের বালতি বিতরণ কর্মসূচি। প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় দুটি আলাদা রঙের বালতি, সঙ্গে লাগানো হয় সচেতনতামূলক পোস্টার।
  • Link to this news (News18 বাংলা)