ধানক্ষেতে লুটিয়ে নিথর দেহ, ফালাকাটায় ব্যপক চাঞ্চল্য! ফালাকাটা ব্লকের তালুকেরটারি হরিমন্দির সংলগ্ন বিস্তীর্ণ ধানক্ষেত থেকে উদ্ধার হল একটি প্রকাণ্ড হাতির মৃতদেহ। প্রতিদিনের মতোই সকালে জমিতে কৃষিকাজে গিয়ে স্থানীয় বাসিন্দারা প্রথম দেখতে পান, সবুজ কচি ধানগাছের মাঝে নিথর অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে বিশাল চেহারার হাতিটি। মুহূর্তের মধ্যে এই খবর চাউর হতেই তালুকেরটারি ও আশপাশের গ্রামগুলি থেকে কৌতুহলী মানুষের ঢল নামে ঘটনাস্থলে।