• এবার প্রোমোটর-আধিকারিকদের ‘লাইভ’ জেরা! ২৭ অবৈধ ইমারত চিহ্নিত করে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
    প্রতিদিন | ০৬ আগস্ট ২০২৬
  • ‘তারাতলা বিভীষিকা’য় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল নির্মীয়মাণ বিল্ডিং। ১৬ শ্রমিকের মৃত্যুমিছিল। মর্মান্তিক ঘটনার দু’মাস পর এবার বেআইনি বহুতলের নির্মাণে রাশ টানতে নজিরবিহীন পদক্ষেপ ঘোষণা রাজ্য সরকারের। বৃহস্পতিবার CREDAI প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, অডিটের পর বন্ধ থাকা প্রকল্পগুলির মধ্যে ১৯৩ টিতে ছাড়পত্র দেওয়া হলেও, ২৭টি নির্মাণের ক্ষেত্রে বড়সড় বেনিয়ম পাওয়া গিয়েছে। আর এবার এই বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত প্রোমোটারদের আনা হবে শাস্তির আওতায়। মিডিয়ার সামনে লাইভ এনে তাঁদের জনসমক্ষে জেরা করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি যেসমব সরকারি আধিকারিক বেআইনি ইমারতে অনুমতি দিয়েছিলেন, রেয়াত পাবেন না তাঁরাও। তাঁদেরও জবাবদিহি করতে হবে মিডিয়ার সামনে।

    তৃণমূল জমানায় রাজ্যজুড়ে গজিয়ে উঠেছে বহু বেআইনি নির্মাণ। নেপথ্যে যারা ছিলেন, কাউকে রেয়াত নয়। বৃহস্পতিবার বৈঠকে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে পুরমন্ত্রী অগ্নিমিত্রা জানান, “মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করে সংবাদমাধ্যমকেও ডাকা হবে। সেখানেই বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত অভিযুক্তদের হাজির করানো হবে। লাইভে তাঁদের কাছে জবাবদিহি করতে হবে। শুধু প্রোমোটররাই নন, যে সব সরকারি আধিকারিকরা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিল্ডিংয়ের অনুমতি দিয়েছিলেন, তাঁদেরকেও ‘লাইভে’ জবাব দিতে হবে।

    [প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
  • Link to this news (প্রতিদিন)