• গাছ থেকে তাল পড়ে প্রাণ গেল ১৪ মাসের শিশুর
    আজকাল | ০৬ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: গাছ থেকে তাল মাথায় পড়ে প্রাণ গেল মাত্র ১৪ মাসের এক শিশুকন্যার। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে গ্রামীণ হাওড়ার আমতা-২ নম্বর ব্লকের অমড়াগড়ি গ্রামে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটদের তিন চাকার সাইকেলে বসিয়ে শিশুকে বাড়ির সামনের রাস্তায় ঘোরাচ্ছিল তার দিদি। সেই সময় আচমকাই রাস্তার পাশের একটি উঁচু গাছ থেকে একটি পাকা তাল খসে সরাসরি শিশুটির মাথায় পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে অমরাগড়ী গ্রামীণ হাসপাতালে এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। যদিও শেষরক্ষা হয়নি। সেখানেই তার মৃত্যু হয়।

    এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পাশের বিপজ্জনক গাছটি কাটার জন্য আগেই বলা হয়েছিল। কিন্তু মালিকপক্ষ কর্ণপাত করেনি। ঘটনার পর এলাকার সব বিপজ্জনক গাছ অবিলম্বে কাটার জোরাল দাবি উঠেছে।
  • Link to this news (আজকাল)