• বুধবার চরম বৃষ্টিতে তোলপাড় উত্তর-দক্ষিণ, ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির তাণ্ডব কোন কোন জেলায়? জানুন
    News18 বাংলা | ০৫ আগস্ট ২০২৬
  • উত্তরবঙ্গে বর্ষার দাপট আরও বাড়তে চলেছে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ কৃষি মৌসম সেবা কেন্দ্র এবং আঞ্চলিক আবহাওয়া দফতরের যৌথ পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ৪ ও ৫ অগাস্ট পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক হতে পারে।

    আজ ৪ অগাস্ট দার্জিলিং ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় অতি ভারী (৭–২০ সেমি) বৃষ্টির সঙ্গে চরম ভারী (২০ সেমির বেশি) বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। পাশাপাশি কোচবিহারের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী (৭–২০ সেমি) এবং উত্তর দিনাজপুরের কিছু এলাকায় ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

    ৫ অগাস্টও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী (৭–২০ সেমি) বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। ৬ অগাস্ট জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টি (৭–১১ সেমি) হতে পারে। অন্যদিকে, ৭ ও ৮ অগাস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা।

    টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর সাধারণ মানুষকে বজ্রবিদ্যুতের সময় নিরাপদ স্থানে থাকার এবং অপ্রয়োজনীয়ভাবে পাহাড়ি রাস্তায় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
  • Link to this news (News18 বাংলা)