• হাওড়ায় প্রবল বজ্রপাতের তাণ্ডব! মৃত ৩, আহত ২
    আজকাল | ০৪ আগস্ট ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: হাওড়ায় প্রবল বজ্রপাতের তাণ্ডব। ঘটনায় জগৎবল্লভপুরে ও আমতায় মৃত্যু হয় ৩ জনের, আহত হয়েছেন আরও ২। সোমবার দুপুরে ক্রমাগত বৃষ্টি, সঙ্গে প্রবল বজ্রপাতে কার্যত থমকে গেল হাওড়া জেলার একাংশ।   

    এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

    প্রথম ঘটনাটি সামনে আসে জগৎবল্লভপুরের হরিনারায়ণপুরে। ধানক্ষেতে কাজ করা ও ট্রাক্টর চালানোর সময় বজ্রপাতে চারজন চাষি আচমকা মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৫০ বছর বয়সী মানবেন্দ্র মণ্ডল ও ৪৫ বছর বয়সী অনুপ কর -কে মৃত ঘোষণা করেন। আহত দু'জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয়েছে।

    অন্যদিকে বৃষ্টির মধ্যে জমিতে কাজ শেষে জলাশয়ে কোদাল ধুতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী কৃষক সুশান্ত রায়ের। স্ত্রী ও তিন নাবালক সন্তানকে রেখে পরিবারের একমাত্র উপার্জক ছিল সে, ফলে দিশেহারা পরিবার। 

    পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠায়। এই মর্মান্তিক বিপর্যয়ে সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
  • Link to this news (আজকাল)