আজকাল ওয়েবডেস্ক: আগামী ৪ আগস্ট, মঙ্গলবার, কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে বৈঠক করবেন রাজ্যের পূর্তমন্ত্রী। বৈঠকে রাজ্যে চলতে থাকা একাধিক জাতীয় সড়ক প্রকল্পের অগ্রগতি, রেললাইন ও নদীর উপর সেতু নির্মাণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামো ও জাতীয় সড়ক সম্প্রসারণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে বৈঠক রয়েছে।
পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি (PHE) দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়ে উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনার মাধ্যমে রাজ্যের মানুষের কাছে আরও উন্নত পরিকাঠামো ও মানসম্মত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হবে। এই সমস্ত বিষয় নিয়েই আলোচনার কথা জানালেন মন্ত্রী অজয় পোদ্দার।
বর্তমানে রাজ্যে ২১টি জাতীয় সড়ক প্রকল্পের কাজ চলছে। সেই সমস্ত বিষয় নিয়ে আগামীকাল বৈঠকে আলোচনা হবে। এবারের ডবল ইঞ্জিন সরকার জাতীয় সড়ক প্রকল্পে গতি আনতেই মঙ্গলবারের এই বৈঠক। সেই কারণে, বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।