• বীরভূমের পরে মালদা, ওষুধ ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে উদ্ধার কোটি কোটি নগদ, এল টাকা গোনার মেশিন
    এই সময় | ০৩ আগস্ট ২০২৬
  • বীরভূমের পরে এ বার মালদা। পিন্টু সরকার নামে এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করল পুরাতন মালদা থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৫০ পেটি কাফ সিরাপও। রবিবার রাতে পুরাতন মালদা পুরসভার চৌরঙ্গি মোড় এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যবসায়ীকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রিপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ১,৫০০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছিল চার জনকে। তাঁদের জেরা করেই এই ব্যবসায়ীর নাম সামনে আসে। তার পরেই এ দিন রাতে মালদার মঙ্গলবাড়িতে শুরু হয় অভিযান।

    ধৃত ব্যবসায়ী পিন্টু সরকারের আদি বাড়ি মালদার নবাবগঞ্জে। ওষুধের ব্যবসার জন্য তিনি চৌরঙ্গি মোড়ের একটি বহুতল আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। এ দিন সেখানেই হানা দেয় পুরাতন মালদা থানার পুলিশ। সেই সময়ে ফ্ল্যাটেই ছিলেন পিন্টু। জানা গিয়েছে, তাঁকে সঙ্গে নিয়েই তল্লাশি শুরু হয়। আলমারি খুলতেই বেরিয়ে পড়ে থরে থরে সাজানো নোট। সঙ্গে সঙ্গে আনানো হয় টাকা গোনার মেশিন।

    এখনও পর্যন্ত প্রায় ২ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এর পরেই পিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর ফ্ল্যাটের একাধিক ঘরে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ পেটি কাফ সিরাপও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, ওষুধ ব্যবসায়ী পিন্টুই কাফ সিরাপ চক্রের অন্যতম পান্ডা। সেই আর্থিক লেনদেনের সূত্রেই বিপুল পরিমাণ নগদ টাকার হদিশ মিলেছে বলেও দাবি তদন্তকারীদের। ধৃতকে জেরা পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।

    তবে পিন্টুকে নিছক ওষুধ ব্যবসায়ী হিসেবেই চিনতেন বলে পুলিশকে জানিয়েছেন বহুতলের মালিক দিলীপ সাহা। তিনি বলেন, ‘ওষুধ ব্যবসায়ী হিসেবেই ফ্ল্যাট ভাড়া দিয়েছিলাম। এর বেশি কিছু জানি না।’ গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার অনুপম সিং। উল্লেখ্য, জুলাইয়ের শেষ দিকে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানা দিয়ে সোনা ও নগদ মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটার আগেই মালদা থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনা সামনে এল।

    পুরাতন মালদা পুরসভার চৌরঙ্গি মোড় এলাকায় একটি বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে প্রায় ২ কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ।

    পিন্টু সরকার নামে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওই ফ্ল্যাটে থাকতেন এবং সেখান থেকেই ব্যবসা পরিচালনা করতেন বলে পুলিশ জানিয়েছে।

    বিপুল নগদের পাশাপাশি প্রায় ৫০ পেটি কাফ সিরাপও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রিপাড়ায় ১,৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার চার অভিযুক্তকে জেরা করেই পিন্টু সরকারের নাম জানতে পারে পুলিশ।

    তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কাফ সিরাপ পাচারচক্রের আর্থিক লেনদেনের সঙ্গেই উদ্ধার হওয়া নগদের যোগ থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    উদ্ধার হওয়া নগদের পরিমাণ এত বেশি ছিল যে ঘটনাস্থলে নোট গণনার জন্য টাকা গোনার মেশিন আনতে হয়।

    বহুতলের মালিক দিলীপ সাহা জানিয়েছেন, তিনি পিন্টু সরকারকে একজন ওষুধ ব্যবসায়ী হিসেবেই চিনতেন এবং সেই পরিচয়েই ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন।

    সরাসরি কোনও যোগের কথা পুলিশ জানায়নি। তবে জুলাইয়ের শেষ দিকে বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানায় সোনা ও নগদ মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধারের ঘটনার পর অল্প সময়ের মধ্যেই মালদায় বিপুল নগদ উদ্ধারের ঘটনা রাজ্যে ফের চাঞ্চল্য তৈরি করেছে।

  • Link to this news (এই সময়)