• আবার আন্দোলন? বুধে দীপকের বাড়িতে বৈঠকে CJP, ঘোষণা হবে পরবর্তী কর্মসূচি
    এই সময় | ০২ আগস্ট ২০২৬
  • আগামী ৫ অগস্ট, বুধবার বিশেষ বৈঠকে বসতে চলেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র কোর কমিটির সদস্যেরা। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাড়িতে এই বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর।

    সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, সিজেপি সূত্রে খবর, নিটের প্রশ্ন ফাঁস নিয়ে এক মাস ধরে আন্দোলন চলার পরে সংগঠনের কর্মী এবং স্বেচ্ছাসেবকদের পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দেওয়া হয়েছিল। এই সময়ের মধ্যে কোর কমিটির সদস্যের দায়িত্ব ছিল, বহু সাধারণ পড়ুয়া এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে তাঁদের মতামত এবং বিভিন্ন বিষয়ে প্রস্তাব সংগ্রহ করা। সূত্রের দাবি, সেই রিপোর্ট নিয়েই আগামী ৫ অগস্টের বৈঠক হওয়ার কথা।

    সিজেপির দাবি, সংসদ অভিযানের দিন পুলিশ যে ভাবে আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জ করেছে, তার জন্য সরকারের উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া। পাশাপাশি, যে সব আন্দোলনকারীর বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করেছে, তাঁদেরও আইনি জটিলতা থেকে মুক্তি দিতে হবে। দীপকে বলেন, ‘শুধু ইনস্টাগ্রামে ক্ষমাপ্রার্থনার বার্তা দিলেই হবে না, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা তুলে নেওয়ার নির্দেশ দিতে হবে। প্রধানমন্ত্রী মোদীর উচিত, সেই সব শিক্ষার্থীর কাছে ক্ষমা চাওয়া, যাঁদের মাথা ও হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে। যাঁরা পেলেট গানে আক্রান্ত। আগে তাঁদের কাছে ক্ষমা চান, তার পর ক্ষমার কথা বলবেন।’

  • Link to this news (এই সময়)