• হাতে পর পর কাজ, এর মাঝেই ছোটপর্দায় ফিরছেন ইধিকা পাল
    এই সময় | ০১ আগস্ট ২০২৬
  • ছোটপর্দা থেকে বড়পর্দায় পৌঁছনোর জার্নি বেশ খানিকটা তড়িৎ গতিতেই হয়েছিল অভিনেত্রী ইধিকা পালের। 'প্রজাপতি ২'-এর পরে এখনও বড়পর্দায় ফেরেননি ইধিকা। তবে শোনা যাচ্ছে, এ বছর নাকি ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। তবে ধারাবাহিকে নয়। এ বছরের কোনও এক চ্য়ানেলের মহালয়ায় দুর্গা রূপে ইধিকাকে দেখা যেতে পারে বলে সূত্রের খবর।

    টেলিভিশন ইন্ডাস্ট্রির সূত্রের খবর, বাংলা বিনোদনের প্রথম সারির একটি চ্যানেলের মহালয়া অনুষ্ঠানের জন্য ইধিকার নাম চূড়ান্ত হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে জল্পনা আরও জোরদার হয়েছে। একই সঙ্গে শোনা যাচ্ছে, এই বিশেষ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককেও। তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। নির্মাতারা পুরো বিষয়টি গোপন রাখতেই চাইছেন বলে ইন্ডাস্ট্রি সূত্রের দাবি।

    মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে নতুন মুখ আনার প্রবণতা নতুন নয়। গত কয়েক বছরে একের পর এক জনপ্রিয় অভিনেত্রী দেবীরূপে দর্শকদের সামনে এসেছেন। ইন্দ্রাণী হালদার, দেবশ্রী রায়, কোয়েল মল্লিক থেকে শুরু করে অনেকেই এই ঐতিহ্যের অংশ হয়েছেন। এ বছরও সেই তালিকায় নতুন নাম যোগ হতে পারে বলেই মনে করছেন অনেকে।
  • Link to this news (এই সময়)