• পেট্রোল পাম্পের পাশেই লরি থেকে দাউদাউ করে আগুন, বিদ্যুৎবাহী তার থেকে মারাত্মক বিপদ
    News18 বাংলা | ০১ আগস্ট ২০২৬
  • দাঁড়িয়ে থাকা রাসায়নিক সার ভর্তি লরিতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য বেলডাঙ্গায়। পুড়ে ছাই হয়ে গেল গোটা লরি। শনিবার ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের বেলডাঙা থানার বড়ুয়া পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের ধারে। স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা রাসায়নিক সার ভর্তি একটি লরিতে হঠাৎ করে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।

    আগুন নেভাতে গিয়ে জখম হয় গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে অনুমান, রাস্তার বিদ্যুতের তার থেকে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। পাশে পেট্রল পাম্প থাকায় এলাকার মানুষ আগুন দেখে ভয় পেয়ে যান। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে।

    এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়াই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎই দেখতে পায় আগুন জ্বলছে দাঁড়িয়ে থাকা লরিতে। প্রথমে আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। রাস্তার ঠিক ওপরে রয়েছে হাইভোল্টেজ ইলেকট্রিক তার। সেখানেই ঠেকে যায় ওই লরিটি। ফলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

    পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবি যেখানে গাড়ি দাঁড় করানো ছিল।  বিদ্যুতের তার থেকে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে সন্দেহ। যদিও কীভাবে লরিতে আগুন লাগলো তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)