• ‘গালিগালাজ করে সমস্যার সমাধান হয় না’, জেন জ়িদের বার্তা প্রধানমন্ত্রীর
    এই সময় | ০১ আগস্ট ২০২৬
  • দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ চলাকালীন পড়ুয়াদের একাংশের ভাষা গ্রহণযোগ্য ছিল না। সোশ্যাল মিডিয়ায় এসে সে সম্পর্কে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে মোদী লেখেন, ‘গালিগালাজ বা কটু কথা দিয়ে কোনও সমস্যার সমাধান হয় না। আসুন, বিপথগামীদের সঠিক পথে নিয়ে আসি। আসুন, আমরা সবাই মিলে কাজ করি। আসুন, ভারতের জন্য কাজ করি।’

    মোদী এ দিন বলেন, ‘হাই ফ্রেন্ডস! আজ আমার মনে হচ্ছে, তোমাদের সঙ্গেই কথা বলি। যন্তর মন্তরে যা হয়েছে, দেশ ও দুনিয়া দেখেছে। কিছু দুষ্টু পড়ুয়া আমায় গালিগালাজ করেছে। যে শব্দ সমাজে শোভা পায় না, সেই শব্দ বলা হয়েছে। আমাকে গালি দেওয়া হয়েছে। আমার স্বর্গীয় মা’কেও গালি দেওয়া হয়েছে।’

    তবে দেশের যুব সম্প্রদায়কে উদ্দেশ্য করে মোদী বলেন, ‘ছোটবেলায় ভুল হয়। সেই ভুল থেকে শিক্ষা নেওয়া যায়। যুব সমাজের মধ্যে যে আক্রোশ আছে, সেটা বুঝতে পারছি। দেশের সংস্কৃতিতে এক বড় ধাক্কা, আমাদের দেশের এক কন্যা কী ভাবে এই ভাষা বলতে পারে? কিন্তু সময় আছে, এই বাচ্চাদের গলা জড়িয়ে ধরে নতুন রাস্তা দেখানোর। এরা পথভ্রষ্ট, এদের রাস্তা দেখানো আমাদের কর্তব্য।’

  • Link to this news (এই সময়)