স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজেরই যৌনাঙ্গ কাটল মুর্শিদাবাদের যুবক! ভরল প্লাস্টিকে, তারপর…
প্রতিদিন | ০১ আগস্ট ২০২৬
চরমে দাম্পত্য কলহ! স্ত্রীর সঙ্গে ঝগড়া প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। মানসিক অবসাদেও ভুগছিলেন যুবক! স্ত্রীর সঙ্গে বাদানুবাদের পর ধারালো অস্ত্র দিয়ে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক। শুধু তাই নয়, তা প্লাস্টিকে মুড়ে রাখেন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সুতি থানার বাজিতপুর বিশ্বাস মোড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম রাজীব শেখ। যুবক পেশায় নির্মাণ শ্রমিক। প্রতিদিনের মতো বৃহস্পতিবার কাজে গিয়েছিলেন তিনি। কাজ করতে করতেই ফোন আসে স্ত্রীর। নির্মণীয়মান ভবনের সিঁড়ির নিচের কথা বলছিলেন। সহকর্মীদের থেকে জানা গিয়েছে, তার কিছুক্ষণ পরই ধারালো অস্ত্র দিয়ে নিজের যৌনাঙ্গ কেটে একটি প্লাস্টিকের মধ্যে রাখেন রাজীব।
তাঁকে রক্তাক্ত অবস্থায় রাজীবকে পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনার খবর পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকী ঘটল যে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক? স্ত্রীর কোনও প্ররোচনা ছিল কি না? সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।