• আপনার রান্নাঘরের তেল খাঁটি তো? গোপনে মিশছিল 'এই' জিনিস! পুলিশের অ্যাকশনে পর্দাফাঁস
    News18 বাংলা | ৩১ জুলাই ২০২৬
  • ভেজাল সরষের তেল বিক্রির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাট এলাকায় একটি তেল কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে পাউচে ভরে বাজারে বিক্রির অভিযোগ উঠেছিল। এই ঘটনায় কারখানার মালিককে আটক করা হয়েছে কাঁচবাগান এলাকায় একটি তেল কারখানায় ভেজাল সরষের তেল তৈরির অভিযোগ ওঠে।

    অভিযোগ, এই কারখানায় সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে পাউচে ভরে বিভিন্ন এলাকায় বাজারজাত করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং বিষ্ণুপুর থানার পুলিশ যৌথভাবে ওই কারখানায় অভিযান চালায়। অভিযানের সময় কারখানার ভিতর থেকে পাউচে ভরা বিপুল পরিমাণ ভোজ্য তেল, প্যাকেজিং সামগ্রী, একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং উৎপাদনে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

    উদ্ধার হওয়া তেলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হতে পারে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় কারখানার মালিক সুধাংশু বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে তদন্তকারীরা ভেজাল তেল তৈরির একটি বড় চক্রের যোগ থাকার সম্ভাবনা খতিয়ে দেখছেন।
  • Link to this news (News18 বাংলা)