• পুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে নতুন AC রেক?
    এই সময় | ৩১ জুলাই ২০২৬
  • শিয়ালদহ ডিভিশনে পুজোর আগেই নতুন AC লোকাল চালু হতে পারে কি না, তা নিয়ে বাড়ছে জল্পনা। যদিও সরাসরি কোনও ঘোষণা করেননি DRM রাজীব সাক্সেনা, তবে এই সময় অনলাইনের প্রশ্নে তিনি জানিয়েছেন নতুন AC রেকের জন্য পূর্ব রেলের তরফে রেলওয়ে বোর্ডে আবেদন করা হয়েছে। বনগাঁ পর্যন্ত AC লোকাল সম্প্রসারণের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

    নতুন AC রেকের জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

    পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (GM) হাওড়া ও শিয়ালদহ—দুই ডিভিশনের জন্যই নতুন AC রেক চেয়ে রেলওয়ে বোর্ডে চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন DRM

    বনগাঁ পর্যন্ত AC লোকাল চালুর সম্ভাবনা আছে?

    DRM জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের পর আগামী দুই মাস যাওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সবকিছু অনুকূলে থাকলে ভবিষ্যতে বনগাঁ পর্যন্ত AC লোকাল চালানোর বিষয়টি বিবেচনা করা হবে।

    এখনই কেন বারাসতের পরে AC লোকাল বাড়ানো যাচ্ছে না?

    DRM-এর বক্তব্য অনুযায়ী, বারাসত-বনগাঁ শাখায় এখনও অটো-সিগন্যালিং সম্পূর্ণ হয়নি। এছাড়া কোনও ট্রেন বাতিল না করে নতুন পরিষেবা চালু করা এবং প্ল্যাটফর্ম পাওয়াটাই বড় চ্যালেঞ্জ।

    এক নজরে

    এসি লোকাল নিয়ে নিত্যযাত্রীদের উন্মাদনা বরাবরই তুঙ্গে। এ বার এসি লোকাল নিয়ে আরও আশা দেখালেন শিয়ালদহের ডিআরএম। পুজোর আগেই ফের নতুন এসি লোকাল পাবেন পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা?

    ১ জুলাই শিয়ালদহ-বারাসত এসি লোকাল শুরুর ঘোষণা হয়েছিল। তার পর থেকে যাত্রীদের অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। নতুন এসি লোকাল চালু হবে কি না, তার সরাসরি কোনও উত্তর না দিলেও সম্ভাবনা একেবারে নস্যাৎ করতে নারাজ শিয়ালদহ ডিভিশনের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) রাজীব সাক্সেনা। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিআরএম জানান, নতুন এসি রেকের জন্য পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের তরফে রেলওয়ে বোর্ডকে চিঠি মারফত জানানো হয়েছে। তিনি বলেন, ‘হাওড়া ও শিয়ালদহ-দুই ডিভিশনের জন্যই রেলওয়ে বোর্ডের কাছে চিঠি দিয়ে নতুন এসি রেকের আবেদন জানিয়েছেন পূর্ব রেলের জিএম। অনেকেই মনে করেছিলেন, শিয়ালদহ ডিভিশনে এসি রেক চালাতে সমস্যা হবে। তবে, আমরা সাফল্যের সঙ্গে তা করে দেখিয়েছি। তাই নতুন এসি রেকের জন্য আবেদন জানানো হয়েছে।’

    রেল সূত্রে খবর, সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে বারাসতের উদ্দেশে যে এসি ট্রেনটি ছেড়ে যায়, তাতে আশানুরূপ যাত্রী হচ্ছে না। পাশাপাশি, বারাসত থেকেও শিয়ালদহের উদ্দেশে যে ট্রেনটি সকাল ১১টা ২৯ মিনিটে ছাড়ে, সেটাতেও সেই সংখ্যক যাত্রীর দেখা পাওয়া যাচ্ছে না। যাত্রীদের একাংশ মনে করছেন, বারাসতের বদলে ট্রেনটিকে যদি গোবরডাঙা বা হাবরা পর্যন্ত চালানো হতো, তাহলে এসি রেকে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেত। এই নিয়ে ডিআরএম-কে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘বারাসত থেকে বনগাঁর মধ্যে অটো-সিগন্যালিং হয়নি, ফলে কিছুটা বাধ্যবাধকতা আছে এসি রেক চালানোর ক্ষেত্রে। এ ছাড়াও, কোনও ট্রেন বাতিল করা যাবে না। সেটাও আমাদের মাথায় রাখতে হচ্ছে।’ এর সঙ্গে প্ল্যাটফর্ম ফাঁকা থাকার বিষয়টিও হিসেবের মধ্যে রাখতে হচ্ছে বলে জানান তিনি। তাঁর আশ্বাস, ‘মাস দুয়েক যাক, তার পরে সবদিক ভেবে সিদ্ধান্ত নেওয়া হবে। এর সঙ্গে তাঁর সংযোজন, তেমন হলে আমরা বনগাঁ পর্যন্ত এসি লোকাল চালাবো।’

    সব মিলিয়ে, পুজোর আগে নতুন এসি রেকের আগমন ঘটলেও, কোন সেকশনের যাত্রীরা সেটি পেতে চলেছেন, সেই প্রশ্নের উত্তরের খোঁজে নিত্যযাত্রীরা।

    FAQ

    পুজোর আগে কি নতুন AC লোকাল চালু হবে?

    এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে নতুন AC রেকের জন্য রেলওয়ে বোর্ডে আবেদন করা হয়েছে।

    নতুন AC রেকের জন্য কে আবেদন করেছেন?

    পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হাওড়া ও শিয়ালদহ—দুই ডিভিশনের জন্য রেলওয়ে বোর্ডে আবেদন করেছেন।

    বনগাঁ পর্যন্ত AC লোকাল চালু হতে পারে?

    DRM জানিয়েছেন, আগামী দুই মাস পরিস্থিতি পর্যালোচনার পরে বনগাঁ পর্যন্ত পরিষেবা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

    এখনই বনগাঁ পর্যন্ত ট্রেন বাড়ানো যাচ্ছে না কেন?

    বারাসত-বনগাঁ শাখায় অটো-সিগন্যালিং সম্পূর্ণ না হওয়া, বিদ্যমান ট্রেন বাতিল না করার বাধ্যবাধকতা এবং প্ল্যাটফর্মের সীমাবদ্ধতার কথা জানিয়েছে রেল।

    পুজোর আগে নতুন AC রেক আসার সম্ভাবনা আছে?

    রেলওয়ে বোর্ডে আবেদন করা হয়েছে। তবে রেক বরাদ্দ এবং পরিষেবা শুরুর বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

  • Link to this news (এই সময়)