• সারের কালোবাজারি রুখতে ‘স্ট্রিক্ট’ কৃষিমন্ত্রী, বললেন, ‘চাষিদের পকেট কাটা বরদাস্ত নয়’
    প্রতিদিন | ৩১ জুলাই ২০২৬
  • সারের কালোবাজারি রুখতে এবার কড়া হাতে মাঠে নামলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। পশ্চিম মেদিনীপুরে কর্মসূচিতে যাওয়ার পথে কালীপুরে সারের হোলসেল দোকানে আচমকাই ঢুকে পড়েন তিনি। গোডাউনে সার মজুতের তথ্য খতিয়ে দেখেন। পাইকারি দোকানে খুচরো দামে সার বিক্রির অভিযোগ পেতেই ক্ষুব্ধ দুধকুমার মণ্ডল। এমআরপির থেকে কোনওভাবে বেশি দামে চাষিদের সার বিক্রি করা যাবে না বলে ব্যবসায়ীকে ‘সাবধান’ করেন তিনি।

    সারের কালোবাজারি রুখতে আরামবাগে সারপ্রাইজ ভিজিট কৃষিমন্ত্রীর। আরামবাগের কালীপুরে একটি পাইকারি দোকানের সামনে মন্ত্রীর কনভয় থামতেই খানিকটা থতমত হয়ে যান ব্যবসায়ী। মুহূর্তেই মন্ত্রী গাড়ি থেকে নেমে সারের দোকানে ঢুকে পড়েন। গোডাউনে মজুত করা সারের তথ্য খতিয়ে দেখেন। কথা বলেন ব্যবসায়ীর সঙ্গেও। ঠিক তখনই তার কানে আসে, এই পাইকারি দোকান থেকে খুচরো সার বিক্রি হয়। আর এই অভিযোগ পেতেই ক্ষোভে ফেটে পড়েন কৃষিমন্ত্রী। দুধকুমার মণ্ডল সাফ জানান, “গত ১৫ বছর ধরে সারের কালোবাজারি অভ্যাসে পরিণত হয়েছে ব্যবসায়ীদের। গরিব চাষিদের পকেট কাটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। এমআরপি-র থেকে এক টাকাও বেশি নেওয়া যাবে না। পরবর্তীকালে এমন অভিযোগ কানে এলে কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে।”

    গত সরকারের আমলে সারের কালোবাজারি নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। তবে চাষিদের পক্ষে পূর্বতন সরকার কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ করেন কৃষিমন্ত্রী। এবার নতুন সরকারের আমলে সার ব্যবসায়ীদের বাড়বাড়ন্ত ঠেকাতে ‘স্ট্রিক্ট’ কৃষিমন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)