অনেকেই উন্নত জীবনযাত্রা, নিরাপত্তা বা পেশার তাগিদে বিদেশে গিয়ে থাকার কথা ভাবেন। কিন্তু কোন দেশে গেলে সত্যিই ভালো লাইফস্টাইল পাওয়া যেতে পারে? এই নিয়েই সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘Rumavi Global Relocation Index 2026’।
কী এই ‘Rumavi Global Relocation Index 2026’?
বিশ্বের ১৯২টি দেশের জীবনযাত্রার মান বিচার করে এই তালিকা তৈরি করা হয়। যেখানে বাসিন্দাদের জীবনের মান, পেশা, নিরাপত্তা সবকিছুকে বিচার করা হয়। আর তার উপর ভিত্তি করে কোন দেশে সবচেয়ে বেশি লোক ‘রিলোকেট’ বা স্থানান্তর করছে।
চলতি বছরের প্রকাশিত এই তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ? ভারতেরই বা স্থান কত?
২০২৬ সালে প্রকাশিত এই তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের ছোট্ট দেশ এস্তোনিয়া (Estonia)। দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর এবং তৃতীয় স্থানে মালয়েশিয়া।
এই তালিকা প্রকাশ করা হয় সাধারণত ২৪টি মানদণ্ডের উপর ভিত্তি করে। কর ব্যবস্থা, জীবনযাত্রার মান, স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তা, স্টার্টআপ ইকোসিস্টেম, ব্যবসা বা চাকরির পরিবেশ, বসবাসের খরচ এবং নতুন দেশে সহজে মানিয়ে নেওয়ার পরিবেশ —সবকিছু মিলিয়েই এই র্যাঙ্কিং তৈরি হয়েছে।
কোন দেশের কত স্কোর?
এই র্যাঙ্কিংয়ে এস্তোনিয়ার স্কোর ৭২.৮, যা তালিকার শীর্ষে রয়েছে। এর পরের স্থানে রয়েছে সিঙ্গাপুর। যার স্কোর ৭২.৬। আর ৭২.০ স্কোর করে তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়া। এ ছাড়া প্রথম দশে রয়েছে আরও বেশ কয়েকটি দেশ। এরমধ্যে রয়েছে পর্তুগাল, তাইওয়ান, লিথুয়ানিয়া, হংকং, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং মাল্টা।
ভারতের স্থান কত?
এই তালিকায় ১৯২টি দেশের মধ্যে ভারতের স্থান ১০০। কেন এত পিছনে ভারত? ‘Rumavi Global Relocation Index 2026’-এর রিপোর্টে বলা হয়েছে, সাশ্রয়ী জীবনযাত্রা, তুলনামূলক কম বাড়িভাড়া এবং দ্রুত বাড়তে থাকা স্টার্টআপ ইকোসিস্টেম ভারতকে যেমন একদিকে উন্নত করেছে। তেমনি ব্যবসার সুযোগ, বিদেশি ইনভেস্টারদের বিনিয়োগ এবং পরিবেশ দূষণের মতো বিষয়গুলির জন্যই ভারত এই তালিকায় পিছনের সারিতে রয়েছে।
তবে শুধু এই তালিকায় নয়, বিভিন্ন ক্ষেত্রে ভারতের আলাদা আলাদা র্যাঙ্কিংও প্রকাশ করা হয়েছে। উদ্যোক্তাদের জন্য ৮৭তম, পরিবার নিয়ে বসবাসের জন্য জন্য ১০২তম, অবসরপ্রাপ্তদের জন্য ১১৩তম এবং করের সুবিধার দিক থেকে ১২৬তম স্থানে রয়েছে ভারত।
কেন প্রকাশ করা হয় এই তালিকা?
বিশেষজ্ঞদের মতে, অনেকেই বিদেশে স্থায়ী ভাবে বসবাস করতে চান। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু আয় বা করের নিরিখে নয়, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, ব্যবসার পরিবেশ এবং জীবনযাত্রার মানের মতো বিষয়গুলি কোন দেশে কতটা উন্নত সেগুলি যাচাই করেই বিবেচনা করা উচিত।
Rumavi Global Relocation Index 2026 অনুযায়ী, ২০২৬ সালে বিদেশে বসবাসের জন্য বিশ্বের সেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছে এস্তোনিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং তৃতীয় স্থানে মালয়েশিয়া।
বিশ্বের ১৯২টি দেশকে কর ব্যবস্থা, জীবনযাত্রার মান, স্বাস্থ্য পরিষেবা, নিরাপত্তা, ব্যবসার সুযোগ, আবাসনের খরচ এবং নতুন দেশে স্থায়ী হওয়ার সুবিধাসহ মোট ২৪টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করে এই তালিকা তৈরি করা হয়েছে।
Rumavi Global Relocation Index 2026-এ ভারত ১৯২টি দেশের মধ্যে ১০০তম স্থানে রয়েছে।
প্রতিবেদনে ভারতের প্রধান শক্তি হিসেবে সাশ্রয়ী জীবনযাত্রা, তুলনামূলক কম আবাসন খরচ, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা এবং দ্রুত বাড়তে থাকা স্টার্টআপ ইকোসিস্টেমের কথা উল্লেখ করা হয়েছে।
ব্যবসার সীমিত সুযোগ, বিদেশিদের সম্পত্তি কেনার ক্ষেত্রে সীমাবদ্ধতা এবং বায়ুদূষণের মতো বিষয় ভারতের সামগ্রিক স্কোর কমিয়ে দিয়েছে।
উদ্যোক্তাদের জন্য সিঙ্গাপুর বিশ্বের সেরা দেশ হিসেবে বিবেচিত হয়েছে। উন্নত ব্যাংকিং ব্যবস্থা, শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম এবং স্বচ্ছ প্রশাসন এর প্রধান কারণ।
ডিজিটাল নোম্যাডদের জন্য ভারত ৭৩তম স্থানে রয়েছে। এছাড়া উদ্যোক্তাদের জন্য ৮৭তম, পরিবারের জন্য ১০২তম এবং অবসরপ্রাপ্তদের জন্য ১১৩তম স্থানে রয়েছে ভারত।