নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃণমূলের মালিকানা এবং নির্বাচনী প্রতীকের অধিকার সংক্রান্ত বিষয়ে দ্রুত তদন্ত শেষ করে সিদ্ধান্ত জানান। দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকালে ৪-৪৫ মিনিটে নির্বাচন কমিশনের সচিব অশ্বিনী কুমার মহলকে ওই চিঠি দিয়েছেন তৃণমূলনেত্রী। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে কমিশনের কাছে গত ২৫ জুলাইয়ের বক্তব্য জমা দেওয়ার সময় চাইলেও তা দেননি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-অরূপ রায় গোষ্ঠী। আর সেই খবর পেয়েই বুধবার চিঠি দিয়ে কমিশনকে মমতার অনুরোধ করেছেন, এবার দ্রুত বিচার বিবেচনা, তদন্ত করে নিষ্পত্তি করুন।