• ‘যা তথ্য চেয়েছে, দিয়েছি’, প্রায় ৮ ঘণ্টা ইডি জিজ্ঞাসাবাদ শেষে বললেন মদন
    প্রতিদিন | ৩০ জুলাই ২০২৬
  • টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দপ্তর থেকে বেরলেন মদন মিত্র। বুধবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ ইডি দপ্তরে পৌঁছন তিনি। রাত সাড়ে ৮টার পর বেরন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যা তথ্য চেয়েছেন তাই দিয়েছেন বলেই জানান তিনি।

    ইডি জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে মদনের আরও দাবি, তিনি কিংবা তাঁর পরিবারের কেউ পুরনিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তাই ইডি আধিকারিকরা যা তথ্য চেয়েছেন, তাই দিয়েছেন। বর্তমানে ঋতব্রত শিবিরের হাত ধরেছেন মদন। সে প্রসঙ্গেও এদিন প্রশ্ন করা হয় তাঁকে। সম্পূর্ণ সজ্ঞানে ওই শিবিরের হাত ধরেছেন বলেই দাবি মদনের।

    ইডির দাবি, টিটাগড় পুরসভায় মোটা অঙ্কের বিনিময়ে চাকরি পেয়েছিলেন ১২৫ জন। সেই তদন্তের সূত্রেই ইডির হাতে কামারহাটির বিধায়ক মদন মিত্রের নাম উঠে আসে। এরপরই তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তল্লাশি চলে বিধায়কের অফিস, বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। আগেও মদন মিত্রকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। বুধবার তাঁকে তলব করা হয়। ব্যাঙ্কের নথিপত্র-সহ বেলা ১২টা ১৫ নাগাদ ইডি দপ্তরে হাজিরা দেন মদন মিত্র। গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার হাজিরা দিয়েছেন মদন মিত্রের দুই ছেলে। গত শুক্রবার ইডি দপ্তরে হাজিরা দেন মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র।
  • Link to this news (প্রতিদিন)