• হাবড়ায় সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার
    News18 বাংলা | ৩০ জুলাই ২০২৬
  • হাবড়া থানায় মহিলা সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে এমন কাণ্ড ঘটিয়ে এবার পুলিশের জালে সিভিক ভলেন্টিয়ার! অভিযোগ পোশাক বদলের সময় তোলা হয়েছিল ছবি, তারপরেই চলত ব্ল্যাকমেল। হাবড়ায় মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুরুষ সিভিক ভলেন্টিয়ার।

    জানা যায়, উত্তর ২৪ পরগনার হাবড়ায় এক মহিলা সিভিক ভলেন্টিয়ারকে ধর্ষণের অভিযোগে ওই পুরুষ সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে হাবড়া থানা-সহ গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বুধবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অমিত ভদ্র।

    অভিযোগ, হাবড়া থানায় কর্তব্যরত এক মহিলা সিভিক ভলেন্টিয়ার পোশাক পরিবর্তন করার সময় গোপনে তাঁর ছবি তুলে রাখেন অভিযুক্ত। পরে সেই ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। অভিযোগকারী দাবি করেছেন, ওই ছবিকে হাতিয়ার করে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকে জানালে ভয়ঙ্কর পরিণতির হুমকিও দেওয়া হয়।

    নির্যাতিতা লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করে হাবড়া থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত অমিত ভদ্রকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগের পাশাপাশি ভয় দেখান, হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত অমিত ভদ্রকে এর আগেই সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ দায়ের হলে পুলিশ গ্রেফতার করে আদালতে পেশ করে।
  • Link to this news (News18 বাংলা)