• 'আজ নীল রঙে মিশে...', বদলে হল গেরুয়া
    আজকাল | ৩০ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের জন্য জনপ্রিয় সাইকেল বিতরণ প্রকল্প ‘সবুজ সাথী’! এবার এর নাম পরিবর্তন করে ‘সারথি’ রাখা হয়েছে। সম্প্রতি এমনই দাবি করে একটি প্রচারমূলক পোস্টার প্রকাশ করেছে গেরুয়া শিবির। 

    পোস্টারে দাবি করা হয়েছে, প্রকল্পের নতুন নামের পাশাপাশি সাইকেলের রংও নীলের পরিবর্তে গেরুয়া করা হয়েছে।

    প্রচারপত্রে আরও উল্লেখ করা হয়েছে, রাজ্যের ছাত্রছাত্রীরাই এই প্রকল্পের সুবিধাভোগী হবেন এবং শিক্ষার প্রসার ও পড়ুয়াদের যাতায়াতে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পোস্টারে একটি গেরুয়া রঙের সাইকেলের ছবিও ব্যবহার করা হয়েছে, যার গায়ে ‘সারথি’ লেখা রয়েছে।
  • Link to this news (আজকাল)