রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল নবান্ন। সোমবার পৃথক বিজ্ঞপ্তি জারি করে একাধিক পুলিশ ইন্সপেক্টর, মহিলা পুলিশ আধিকারিক এবং বিডিও-কে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জনস্বার্থে এবং প্রশাসনিক কাজ আরও গতি আনতেই এই সিদ্ধান্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত একাধিক ইন্সপেক্টরকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। CID, STF, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB), এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB), ভিজিল্যান্স কমিশন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট-সহ একাধিক গুরুত্বপূর্ণ শাখায় বদলি করা হয়েছে অফিসারদের। একই সঙ্গে বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেটের মহিলা থানার ইনচার্জ পদেও রদবদল করেছে নবান্ন। ঝাড়গ্রাম, হাওড়া, বারাসত, ব্যারাকপুর, বিধাননগর, বারুইপুর, হলদিয়া, পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলায় নতুন দায়িত্ব পেয়েছেন মহিলা পুলিশ আধিকারিকেরা।
এছাড়া CID এবং DEO-র মধ্যেও একাধিক ইন্সপেক্টরের রদবদল করা হয়েছে। কয়েক জন অফিসারকে শিলিগুড়ি GRP এবং দক্ষিণ দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার মতো গুরুত্বপূর্ণ ইউনিটেও পাঠানো হয়েছে।
শুধু পুলিশ প্রশাসন নয়, রাজ্যের প্রশাসনিক পরিষেবাতেও বড়সড় রদবদল হয়েছে। জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, একাধিক WBCS (Executive) আধিকারিককে বিভিন্ন ব্লকের বিডিও পদে নিয়োগ করা হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, হাওড়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার, নদিয়া-সহ একাধিক জেলায় দায়িত্ব পেয়েছেন নতুন বিডিও।
বদলি হওয়া আধিকারিকদের মধ্যে কেউ এতদিন অতিরিক্ত জেলাশাসক (ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর) হিসেবে কর্মরত ছিলেন, আবার কেউ ছিলেন বিভিন্ন ব্লকের বিডিও বা রাজ্যের কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন দপ্তরের দায়িত্বে। নবান্নের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করতে হবে।
১. কোন দপ্তরে এই রদবদল হয়েছে?
রাজ্য পুলিশ এবং WBCS-এ এই রদবদল করা হয়েছে।
২. কোন কোন পুলিশ শাখায় বদলি হয়েছে?
CID, STF, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (IB), এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (EB), ভিজিল্যান্স কমিশন, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট-সহ একাধিক গুরুত্বপূর্ণ শাখায়।
৩. মহিলা পুলিশ আধিকারিকদের ক্ষেত্রেও কি বদলি হয়েছে?
হ্যাঁ। বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেটের মহিলা থানার ইনচার্জ পদেও রদবদল করা হয়েছে।
৪. বিডিও পদে কী পরিবর্তন হয়েছে?
একাধিক WBCS (Executive) আধিকারিককে বিভিন্ন ব্লকের বিডিও হিসেবে নিয়োগ করা হয়েছে।
৫. কোন কোন জেলায় নতুন বিডিও নিয়োগ হয়েছে?
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, হাওড়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার ও নদিয়াসহ একাধিক জেলায়।
৬. এই রদবদলের কারণ কী?
নবান্নের দাবি, জনস্বার্থে এবং প্রশাসনিক কাজের গতি বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৭. বদলি হওয়া আধিকারিকদের কী নির্দেশ দেওয়া হয়েছে?
তাঁদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ ও কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।