• প্রতিবাদীদের বিরুদ্ধে FIR প্রত্যাহার হচ্ছে না, শর্ত মনে করিয়ে ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
    এই সময় | ২৮ জুলাই ২০২৬
  • NEET প্রশ্নফাঁসের ঘটনায় প্রায় দেড়মাসব্যাপী চলা ককরোচদের আন্দোলন শেষ হয়েছে শনিবার। সরকারের সঙ্গে আলোচনায় জানানো হয়েছিল, এই ইস্যুতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও FIR করা যাবে না। সেই শর্ত সরকার মানা হচ্ছে না বলে দাবি করল ককরোচ জনতা পার্টি (CJP)।

    সংগঠনের দাবি, আন্দোলন প্রত্যাহারের পরেও বিভিন্ন রাজ্যে ছাত্র ও প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ, গ্রেপ্তার এবং নজরদারি অব্যাহত রয়েছে। ফলে ২৫ জুলাইয়ের সমঝোতা কার্যত ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছে CJP।

    ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা সোমবার জানান, শিক্ষার্থী ও অন্যান্য আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর অবিলম্বে প্রত্যাহার না করা হলে এবং ধৃতদের মুক্তি না দেওয়া হলে তারা আন্দোলন পুনরায় শুরু করতে পারে।

    শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ২৫ জুলাই আন্দোলন প্রত্যাহার করেছিল CJP। সংগঠনের বক্তব্য অনুযায়ী, কেন্দ্রের সঙ্গে তিন দফা আলোচনার পরে আন্দোলন স্থগিত করা হয়েছিল। সেই সমঝোতার অন্যতম বিষয় ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে FIR প্রত্যাহার, নতুন করে কোনও ব্যবস্থা না নেওয়া এবং NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা। পাশাপাশি CJP-র পাঁচ দফা পরীক্ষাসংস্কার প্রস্তাব নিয়েও কেন্দ্র বিবেচনার আশ্বাস দিয়েছিল বলে সংগঠনের দাবি।

    ফলত, কেন্দ্রীয় সরকার ও CJP-র মধ্যে সমঝোতার মাত্র দু’দিনের মধ্যেই নতুন করে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। সমঝোতা বজায় থাকবে, নাকি ফের দেশ জুড়ে আন্দোলনের পথে যাবে CJP— এখন সেটাই নজরে।

  • Link to this news (এই সময়)