• হুগলিতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় ৩০০ মিটার দূরে ছিটকে পড়লেন বাইক আরোহী, তারপর...
    News18 বাংলা | ২৭ জুলাই ২০২৬
  • হুগলির চণ্ডীতলার আউসবালিতে ভয়াবহ পথ দুর্ঘটনার হাড় হিম করা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায়। গত ২৪ জুলাই হুগলির চন্ডীতলা থানা এলাকায় ২৬ নং রোডে একটি চার চাকা গাড়ির সাথে বাইকের সংঘর্ষে লালু নামে এক বাইক আরহীর মৃত্যু হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

    ফুটেজে দেখা যাচ্ছে সন্ধ্যা ছ’টা নাগাদ রাস্তার ধারে একটি দোকান থেকে মিষ্টি কিনে এক বাইক আরোহী বাইক নিয়ে রাস্তা পারাপার করতে যাচ্ছে। সেই সময় আচমকা একটি সুইফট ডিজায়ার গাড়ি শিয়াখালার দিক থেকে ডানকুনির দিকে যেতে গিয়ে বেপরোয়া গতিতে বাইকে সজোড়ে ধাক্কা মারে। প্রায় ৩০০ ফুট দূরে গিয়ে পরে বাইক আরোহী। গাড়িতেই আটকে যায় বাইক। পরে ঘটনাস্থলে চন্ডীতলা থানার পুলিশ এসে আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটি আটক করেছে চণ্ডীতলা থানার পুলিশ।

    প্রসঙ্গত, কেরলেও একটি ভয়াবহ বাস দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। কেরলের মালাপ্পুরম জেলার কুট্টিপুরমে জাতীয় সড়ক ৬৬-এ ভয়াবহ বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২০ জন। রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোঝিকোড়–ত্রিশূর রুটে চলাচলকারী একটি বেসরকারি লিমিটেড-স্টপ বাস কাইলাস অডিটোরিয়ামের কাছে পৌঁছনোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা মারে। তারপর আগে থেকেই একটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর উল্টে পড়ে।

    খবর পেয়ে পুলিশ, দমকল ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে যোগ দেন। বাসের ভেতরে আটকে পড়া বহু যাত্রীকে বাসের অংশ কেটে বাইরে বের করে আনা হয়।
  • Link to this news (News18 বাংলা)