• অভিষেক ব্যানার্জিকে ৩১ জুলাই পর্যন্ত আল্টিমেটাম!
    আজকাল | ২৭ জুলাই ২০২৬
  • বিউ সরকার: রাজ্যের বহুল আলোচিত 'সেবাশ্রয়' প্রকল্পকে ঘিরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শরৎদত্ত মুখার্জী।

    তিনি দাবি করেন, ২০৩১ সাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয়। অভিষেক ব্যানার্জিকে আগামী ৩১ জুলাই, ২০২৬-এর মধ্যে প্রকাশ্যে এসে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, সেবাশ্রয় সংক্রান্ত বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তরের তদন্ত চলছে।

    তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। তাঁর অভিযোগ, এই অনিয়মের প্রভাব পশ্চিমবঙ্গের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

    তিনি আরও অভিযোগ করেন, ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। তদন্তে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের যোগসূত্রেরও ইঙ্গিত মিলেছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হলেও এখনও কোনও সন্তোষজনক উত্তর মেলেনি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

    ডা. মুখার্জীর আরও দাবি, স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে ক্যাগ (CAG)-এর রিপোর্টে উঠে আসা বিষয়গুলি এতটাই গুরুতর যে তা নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ তৈরি হতে পারে। তাঁর অভিযোগ, 'স্বাস্থ্যসাথী' প্রকল্প নিয়েও ক্যাগের রিপোর্টে দুর্নীতির ইঙ্গিত রয়েছে।

    এছাড়াও তিনি অভিযোগ করেন, সেবাশ্রয় শিবিরে ভুয়ো মেডিক্যাল রেকর্ড তৈরির ঘটনাও সামনে এসেছে। একইসঙ্গে জানান, আগস্টের মাঝামাঝি থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের বাস্তবায়ন নিয়ে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবে।
  • Link to this news (আজকাল)