• আন্দোলনের শুরুতেই পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, বড় দাবি BJP মন্ত্রীর
    এই সময় | ২৬ জুলাই ২০২৬
  • দিল্লির যন্তর মন্তরে ৬ জুন থেকে শুরু হয় ‘ককরোচ’-দের আন্দোলন। পড়ুয়াদের দীর্ঘ আন্দোলনের পরে শনিবার পদত্যাগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে ধর্মেন্দ্র নাকি আন্দোলনের প্রথম দিনেই ইস্তফা দিতে চেয়েছিলেন। এমনই বিস্ফোরক দাবি বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়ের। ধর্মেন্দ্র রাজি হলেও দলের শীর্ষ নেতৃত্ব আরও কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন।

    কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, আন্দোলন শুরু হওয়ার পরেই ধর্মেন্দ্র প্রধান দলের নেতৃত্বকে জানিয়েছিলেন, তাঁর পদত্যাগকে যদি প্রয়োজনীয় বলে মনে করা হয়, তা হলে তিনি সেই সিদ্ধান্ত মেনে নেবেন। কিন্তু সেই সময়ে দলের নেতৃত্ব তাঁকে পদে থাকার নির্দেশ দেয়। টানা আন্দোলন ও বিক্ষোভকারীদের উপরে পুলিশের ‘বর্বরতা’-র একের পর এক অভিযোগ ওঠার পরেই পরিস্থিতি বদল হতে শুরু করে। তার পরেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ পত্র গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ‘হিন্দুস্তান টাইমস’-কে বিজয়বর্গীয় বলেন, ‘প্রথম দিনেই ছাত্র আন্দোলন শুরু হওয়ার পরে প্রধান বিজেপি প্রেসিডেন্টকে জানিয়েছিলেন, প্রয়োজন মনে করলে তিনি শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত।’ তবে বিষয়টি নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে প্রধানকে জানানো হয়েছিল।

    তবে পদত্যাগের কারণে ধর্মেন্দ্র প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন কৈলাস। তাঁর দাবি, ছাত্রদের আন্দোলনে বিদেশি গোষ্ঠীর ষড়যন্ত্রের কারণে বিভিন্ন অবাঞ্চিত লোকজন ঢুকে পড়েছিল। তাতে জাতীয় সুরক্ষার ক্ষতি হতে পারত। সেই বিষয়টি রুখে দিয়েছে এই পদত্যাগ।

  • Link to this news (এই সময়)