• ১১ দফা দাবিতে ধর্মঘট, সোমবার দিনভর মিলবে না অ্যাপ-ক্যাব, সপ্তাহের শুরুতেই ভোগান্তির আশঙ্কা
    প্রতিদিন | ২৬ জুলাই ২০২৬
  • সপ্তাহের শুরু দিনেই চরম ভোগান্তির শিকার হতে পারেন যাত্রীরা। সোমবার সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত কোনও অ্যাপ ক্যাব পরিষেবা মিলবে না। ভাড়াবৃদ্ধি সহ ১১ দফা দাবিতে কাল ১২ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় মোলালি রামলীলা পার্কে জমায়েতের ডাক দেওয়া হয় অ্যাপ ক্যাব চালকদের।

    সিটু সংগঠনের দাবি, “গত সরকারের কাছেও এই দাবিগুলো তুলে ধরেছিলাম। নতুন সরকারের কাছেও দাবি রেখেছি। আগামিকাল মৌলালি রামলীলা পার্ক থেকে মিছিল করে পরিবহণ দপ্তরে যাব। যদি ডেপুটেশন নেওয়া হয়, তাহলে আমরা ডেপুটেশন দেব।” সমস্ত অ্যাপ ক্যাব চালকদের মিছিলে আহ্বান জানানো হয় সিটুর তরফে।

    একাধিক দাবি তুলে ধরে একটি বিজ্ঞপ্তি জারি করেছে সিটু। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভাড়ার পুনর্গঠন করতে হবে, বাণিজ্যিক ক্ষেত্রে প্রাইভেট বাইক-গাড়ি ব্যবহার করা যাবে না, কলকাতায় সিএনজির সমস্যা মেটাতে হবে। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে পলিউশন করানোর জন্য মোবাইল নম্বর ব্যবহার বন্ধ করতে হবে এবং এসি লাক্সারি ক্যাবের ক্ষেত্রে ভাড়াবৃদ্ধি সহ একাধিক দাবিতে কাল দিনভর ক্যাব ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

    সপ্তাহের শুরু হোক বা যে কোনও দিন, বর্তমানে অ্যাব ক্যাব ভরসা বহু মানুষের। কম সময়ে নির্ঝঞ্ঝাটে গন্তব্যে পৌঁছতে অ্যাব ক্যাবের বিকল্প নেই। এসি হোক বা নন এসি, প্রয়োজন মতো এক ক্লিকেই ক্যাব পৌঁছে যায় দোরগোড়ায়। দিনভর তো আছে, সারারাত শহরে অ্যাপ ক্যাবের পরিষেবা মেলে সহজেই। তবে যাত্রী পরিষেবা দিতে এবার একাধিক সমস্যার সম্মুখীন চালকরা। সরকারের কাছে সমস্যা সমাধানের দাবিতে এবার ধর্মঘটের ডাক সিটুর। 
  • Link to this news (প্রতিদিন)