নিটের প্রশ্ন ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ চলছে। শুক্রবার কলকাতর প্রতিবাদ মিছিল ছয়লাপ ছিল মোদি-বিরোধী নানা অভিনব পোস্টারে। কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হিটলার’ সাজিয়ে পোস্টার বানিয়ে আনা হয়েছিল। কোথাও আবার ব্যানারে লেখা, ‘আমরা যখন জবাবদিহি দাবি করছি, তখন ফ্যাসিস্টরা আমাদের উপর এমবাপে স্পেশাল চালিয়ে পার পেয়ে যাবে, তা আমরা হতে দেব না।’