• অগ্নিমিত্রার প্রশংসায় ফিরহাদ হাকিম
    বর্তমান | ২৬ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমান মন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রাক্তন। শুক্রবার বিধানসভায় পুর ও নগরোন্নয়ন দপ্তরের বাজেট পেশ করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘মন্ত্রী অগ্নিমিত্রা পাল যে গতিতে দৌড়াচ্ছেন, আমিও পেরে উঠিনি। উনি যেভাবে দৌড়াচ্ছেন, নিশ্চয় সফল হবেন।’ আলোচনা চলাকালীন বিজেপি পরিষদীয় দল থেকে অবশ্য ফিরহাদকে খোঁচা দেওয়া হয়। ফিরহাদ পালটা বলেন, ‘আমি আপনাদের বাজেটকে পূর্ণ সমর্থন করছি। আমাকে জোর করে বিরোধী বানাচ্ছেন।’
  • Link to this news (বর্তমান)