আন্দোলন প্রত্যাহার, যন্তর মন্তর ছেড়ে বাড়ির পথে ‘ককরোচরা’
বর্তমান | ২৬ জুলাই ২০২৬
নয়াদিল্লি, ২৫ জুলাই: দুপুরে ইস্তফা দিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বাকি দাবিগুলিও মেনে নিয়েছে মোদি সরকার। অবশেষে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি। আজ, শনিবার তৃতীয় দফায় সরকারের সঙ্গে বৈঠকে বসেছিলেন আন্দোলনকারীরা। তার পরেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। আন্দোলন প্রত্যাহারের সঙ্গে সঙ্গে দিল্লির মন্তর মন্তর ছাড়াছে সিজেপি। সাম্প্রতিক সময়ে এই এলাকা আন্দোলনের ‘নিউক্লিয়াসে’ পরিণত হয়েছিল। এমনই জানিয়েছেন দলীয় নেতৃত্ব।
আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন সিজেপি’র প্রধান মুখপাত্র সৌরভ দাস। তিনি বলেন, ‘সরকার নিজেদের প্রতিশ্রুতি মতো সমস্ত শর্ত বাস্তবায়ণ করবে, এই আশা রেখে আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে।’