• Kolkata NEET Protest Live: নিট প্রশ্নপত্র ফাঁসে কলকাতায় বামেদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, পুলিশকে জুতো-বোতল
    আজ তক | ২৫ জুলাই ২০২৬
  • উপলক্ষ, নিট প্রশ্নপত্র ফাঁসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে পথে প্রতিবাদ। সেই মিছিল ঘরেই কলকাতায় ধুন্ধুমার। কলকাতায় ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থনে বামেদের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল ইট-জুতো-বোতল। পুলিশ সূত্রের খবর, মিছিলে ছাত্রছাত্রীদের সঙ্গে মিশে গিয়েছিল 'বহিরাগত'রাও।

    শুক্রবার সন্ধ্যায় অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা চত্বর। সন্ধে ৬টা নাগাদ ডোরিনা ক্রসিংয়ের সামনে ভিড় করেন আন্দোলনকারীরা। তাঁদের রানি রাসমনি অ্যাভিনিউয়ের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। তখনই ক্ষিপ্ত জনতা ইট-বোতল-জুতো ছোড়ে। হামলার শিকার হন সাংবাদিকরা। একাধিক সংবাদমাধ্যমের কর্মীরা প্রহৃত হন।

    কলকাতায় নিট প্রশ্নপত্র ফাঁসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে পথে নামে বামেদের ৮টি সংগঠন এবং সিজেপি। শিয়ালদা থেকে শুরু হয় এই মিছিল। গন্তব্য ধর্মতলা। মিছিলে পা মেলালেন বহু মানুষ।
  • Link to this news (আজ তক)