• ভোগের থালায় হঠাৎ ফুটে উঠলেন জগন্নাথ দেব, প্রভুর বিরল দৃশ্য দেখতে কাতারে কাতারে মানুষের ঢল
    News18 বাংলা | ২৫ জুলাই ২০২৬
  • দর্শনার্থীরা থালাটি দেখছেন এবং প্রণাম জানাচ্ছেন। রথ উৎসব ভোগের কাঁসার থালায় ভেসে উঠল জগন্নাথের অবয়ব! হাবড়ায় দর্শনার্থীদের ভিড় সেই দৃশ্য দেখতে। উত্তর ২৪ পরগনার হাবড়ার শ্রীনগর এলাকার হরি কালী মন্দিরে রথ ও উল্টোরথ উপলক্ষে এমন ঘটনাকে ঘিরেই ছড়িয়েছে উৎসবের মেজাজ।

    মন্দিরে দীর্ঘ ১২ থেকে ১৪ বছর ধরে ভোগ-প্রসাদ নিবেদনের জন্য ব্যবহৃত একটি কাসার থালায় হঠাৎই জগন্নাথ দেবের মুখাবয়বের মতো আকৃতি দেখা গিয়েছে বলে দাবি করেছেন মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল, ভিড় জমাচ্ছেন বহু মানুষ।

    মন্দিরের সেবায়েত গৌরী চক্রবর্তী জানান, প্রথম তিনিই থালার উপর ওই অবয়বটি দেখতে পান। বিষয়টি নজরে আসতেই স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে। অনেকেই থালার উপর জগন্নাথ দেবের মুখের আদল দেখতে পাচ্ছেন বলে দাবি করছেন। তাঁদের মতে, এমন দৃশ্য শুধু জগন্নাথ দেবের আশীর্বাদের নিদর্শন। মন্দির সূত্রে জানা গিয়েছে, গত বছর পুজোর দিন প্রথম ভোগ দেওয়ার থালায় এই অবয়ব দেখা গিয়েছিল। সেই ঘটনার স্মৃতিকে সামনে রেখেই এ বছর প্রথমবার থালাটিকে জগন্নাথ জ্ঞানে বিশেষভাবে পুজো করা হচ্ছে।

    জগন্নাথের বিগ্রহের পাশাপাশি মন্দিরের সিংহাসনে ফুল-মালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে ওই কাসার থালা। দূর থেকেই উপলক্ষে মন্দিরে বিশেষ পুজো, ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। হাবড়া ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু ভক্ত ও কৌতূহলী মানুষ এই দৃশ্য দেখতে ভিড় করছেন। এমন দৃশ্যকে কেন্দ্র করে হাবড়ার হরি কালী মন্দির এখন এক অন্য প্রবেশের সৃষ্টি হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)