• গরীবের অভুক্ত থাকার দিন শেষ, দারুণ উদ্যোগ সরকারের...
    আজকাল | ২৫ জুলাই ২০২৬
  • দীক্ষা ভুঁইয়া: খাদ্যের অপচয় রোধে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে তা নিরাপদে সংরক্ষণ ও প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

    সরকারি প্রস্তাব অনুযায়ী, উদ্বৃত্ত খাবার সংগ্রহের জন্য একটি বিশেষ উদ্যোগ চালু করা হবে। সংগ্রহ করা খাবার কোল্ড চেইন ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হবে, যাতে তার গুণগত মান ও নিরাপত্তা বজায় থাকে। এরপর সেই খাবার যাঁদের প্রয়োজন, তাঁদের মধ্যে বিতরণ করা হবে।

    সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন খাদ্যের অপচয় কমানো যাবে, অন্যদিকে দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে। সরকার ও বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক সংগঠনের অংশীদারিত্বে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

    আসন্ন অর্থবর্ষে এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে টেকসই খাদ্য ব্যবস্থাপনা এবং সামাজিক দায়বদ্ধতা আরও জোরদার করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। নগরোন্নয়ন দপ্তরের বাজেট নিয়ে বক্তব্য পেশ করার সময়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিশেষ এই উদ্যোগের কথা ঘোষণা করেন।
  • Link to this news (আজকাল)