Big Breaking: মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। শুক্রবার তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন। সেই ইস্তফা তৎক্ষণাৎ গৃহীত হয়েছে। রাষ্ট্রপতি ভবনের তরফে সেই কথা জানানো হয়েছে। রভনীত সিং বিট্টু খাদ্য প্রক্রিয়াকরণের প্রতিমন্ত্রীও ছিলেন।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে আন্দোলন করছেন পড়ুয়ারা। সেই আবহে সামনে এল এই ইস্তফার ঘটনা। যদিও রভনীত সিং বিট্টুর ইস্তফার সঙ্গে নিট সংক্রান্ত আন্দোলনের কোনও সম্পর্ক নেই বলেই সূত্রের খবর।
রভনীত সিং বিট্টু রাজ্যসভার সাংসদ ছিলেন। সংবাদমাধ্যম সূত্রের খবর, জুনে তাঁর রাজ্যসভায় মেয়াদ শেষ হয়েছে। জল্পনা চলছে পাঞ্জাব বিজেপির গুরুত্বপূর্ণ পদে তাঁকে দেখা যেতে পারে কিংবা পাঞ্জাবে বিধানসভা ভোটের লড়াইয়ে তাঁকে মুখ করতে পারে বিজেপি।